কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা নিহত এবং জ¦ালানী তেলসহ সারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা কৃষকদল। রোববার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পপপু, শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের সদস্য সচিব লাবলুর রহমান বাবলু, কৃষক দল নেতা মীজানুর রহমান মাস্টার, মোঃ আব্দুর রউফ, হাফিজুর রশিদ স্বপন ও আব্দুর রশিদ মোহন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নেতারা বলেন, গোটা দেশ আজ বিস্ফোরন্মুখ। মানুষের মধ্যে হাহাকার। সব জিনিসের দাম বৃদ্ধির কারণে মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে। অথচ এই সরকারের মন্ত্রী, এমপি আমলারা কোটি কোটি টাকার পাহার গড়ে তুলেছেন। এখন প্রতিবাদ করলেই হত্যা করা হচ্ছে। বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, ভোলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকে খুন করে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত এই জুলুমবাজ সরকারকে বিদায় ঘটানো হবে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














