অভয়নগর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। এই এগিয়ে যাওয়ার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের শতভাগ সম্পৃক্ততা রয়েছে। তাই যদি কোন অপশক্তির কারণে সংখ্যালঘুদের কোন সমস্য হয় তাহলে তারা দেশত্যাগের কথা বলেন। এ দেশ আপনার আমার সকলের। তাই সমস্যা হলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাধে কাধ মিলিয়ে সমস্যার মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তি রুখতে হবে। যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের নীতি-আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলেই মিলবে শান্তি। অভয়নগরে গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়োমে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে জন্মাষ্টমী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, ভূমি কর্মকর্তা রবীন্দ্র নাথ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান এড. নাসির উদ্দিন, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সনজিত ও অধ্যাপক তিমির বরণ সরকার। এর আগে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
Home
যশোর স্পেশাল অভয়নগরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তি রুখতে হবে- রণজিৎ...
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














