মোহাম্মদ আলী জিন্নাহ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) স্মরণে দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার হাজিরবাগ জামে মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) স্মৃতি সংসদের পক্ষ থেকে গ্রামের গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ টি ছাগল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) এর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা জেম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা হাসান মোঃ জাহিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ১৯৭১ সালে ১৮ আগস্ট মফিজুর রহমান (হেম) হরিদ্রাপোতা গ্রামের কেরামত সরদারের বাড়ি থেকে পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে এই বীরের লাশও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার বড়ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা জেম।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














