বেনাপোল থেকে এনামুলহকঃ : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটর সাইকেল চালকের । নিহত মোটর সাইকেল চালক হাবিবুর রহমান হবি (৪০) বেনাপোল পোটথানার পুটখালী গ্রামের তবিবর মোড়ল ওরফে তবি মোড়লের ছেলে। রোববার সকালে মোটর সাইকেল চালিয়ে গ্রামের বাড়ি পুটখালি থেকে যশোরে যাওয়ার পথে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক হাবিবুরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র দায়িত্বে থাকা এস আই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














