দেশে সারের কোন সংকট নেই সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না : কৃষিমন্ত্রী

0
274

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোন সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না । একইসাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রী আরো বলেন, বিএনপি জামাতের আমলে ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকার মতায় এসেই সারের মূল্য কমিয়ে কৃষকের ক্রয় মতার মধ্যে এনেছে। গত ১৩ বছরের মধ্যে সারের মূল্য বাড়ানো হয়নি।
তিনি আরো বলেন, গুলশান বনানীর ব্যবসায়ীরা কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষক শ্রেনীতে পরিণত হয়েছে । আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ ভিুকের দেশ না; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।
কৃষিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়ায় খালেদা জিয়া জেলের বাইরে আছে। মতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না
বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমূহের উৎপাদন বৃদ্ধি- শীর্ষক এই কর্মশালায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here