শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ বিদ্যালয়ের পতিত জমিতে সবজি চাষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যাচ্ছেন সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস। দরিদ্রতা দুর করতে ও বিশাল জনসংখ্যার খাদ্য সংগ্রহের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এক ইঞ্চি জায়গাও ফেলে না রাখার আহবান জানান। সে আহবানে সাড়া দিয়ে প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস তার বিদ্যালয়ের ৬ শতক পতিত জমিতে সবজি রোপনের সিদ্ধান্ত নেন। এর পর তিনি লাউ, পুইশাক, কচু পেপে সহ বিভিন্ন শ্রেণির দেশীয় সবজি রোপন করেন। ক্ষেতে গিয়ে দেখা যায় এ সব সবজির বাগান যেমন সবজির চাহিদা মেটাচ্ছে তেমনই সৌন্দর্য বাড়াচ্ছে সবুজের সমাহারে। বিদ্যালয়ের অদূরে অবস্থিত এ সবজি বাগান সম্পর্কে গবেষক শ্রী ইন্দ্র নীল বলেন, প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস আমার বাল্য কালের বন্ধু, ছোট বেলা থেকেই সে ভালো সব কাজেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করে। সে শুধু সবজি বাগান নয়,নানা ধরনের সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছে।এ ব্যাপারে তাঁর অপর বন্ধু কৃষিবিদ অভিজিৎ মন্ডল, বলেন আমি বাগানটি পরিদর্শন করে খুশী হলাম, সবাই এ ধরনের কাজ করলে,প্রধান মন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এট নিশ্চিত। সেওজগাতি গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মিন্টু রায় জানান বাগানটি ছোট বড় বিষয় নয়, তার উদ্দেশ্য ভালো। প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান এটা করে যেমন সবজির চাহিদা মেটানো যায় তেমনই অবসর সময় ও আনন্দের মধ্যে কাটে। তিনি মনে করেন,আমাদের দেশে হাজার হাজার একর পতিত জমি পড়ে আছে যাতে পরিকল্পিত পথে চাষের আওতায় আনলে দেশে কোন খাদ্য অভাব থাকবে না।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














