নিজস্ব প্রতিবেদক : যশোরে গবাদিপশুর পুষ্টি বিষয়ক সেমিনার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুল হক,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি’র অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিনোম সেন্টারের ডীন ডক্টর ইকবাল কবীর জাহিদ। এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিডের স্বত্তাধিকারি মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শফিউল আলম পাভেল,প্রেসক্লাব যশোরের সভাপতি দৈনিক যশোরের প্রকাশক সম্পাদক জাহিদ হাসান টুকুন,ডেইরি ফারমার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন। বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে অর্ধশতাধিক খামারিয়া উপস্থিত ছিলেন। এসময় জেলার খামারিরা তাদের সুবিধা অসুবিধা ও গবাদিপশুর খাবার নিয়ে কথা বলেন। এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিড ও মেঘডুবি এগ্রিকেয়ার লিমিটেডের সহাযোগীতায় এ সেমিনারে এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিড নামক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মেঘডুবি এগ্রিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী শাহীন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














