অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন গাজীর পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই খাদ্যসহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান ইয়াসিন গাজীর নিকট ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ ও এক কেজি মসুর ডাল হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান। প্রাথমিক পর্যায়ে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান। প্রসঙ্গত, রবিবার (১১ সেপ্টেম্বের) সকাল আনুমানিক ১০ টার সময় উপজেলার বুইকারা গ্রামের মধ্যবুইকারা এলাকায় রঙমিস্ত্রির সহকারী ইয়াসিন গাজীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনের ঘর, রান্নাঘরসহ ঘরের মধ্যে থাকা টিভি, ফ্যান, নগদ টাকা, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














