ধুলিহর প্রতিনিধি আছাদুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে সরকারি গাছ মেম্বার ও চেয়ারম্যান কতৃক বিক্রি করার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুমি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, গ্রাম্য কাঁচা রাস্তা পাকা করার কথা বলে চেয়ারম্যান ও মেম্বারকে কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিয়মবহির্ভূত ভাবে ৩০টার ও অধিক মেহগনি গাছ ছ,মিল মালিক স্বপনের নিকট বিক্রি করলে গত শনিবার সরকারি ছুটির দিনে স্বপন ও তার লোকজন ৭টি মেহগনি গাছ কর্তন করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরে জমিন পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে উক্ত ছ, মিল হতে কর্তনকৃত গাছগুলো জব্দ করেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে তিনি লিখিতভাবে এসিল্যান্ডকে অবহিত পূর্বক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।এ ব্যাপারে মেম্বার আলমগীর হোসেন মন্টু প্রতিনিধিকে জানান এ ব্যাপারে মোবাইলে কথা বলা যাবে না সাক্ষাতে কথা বলব। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরে জমিনে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধোত্তন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














