কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাসুল পাক (সাঃ) কে ফেসবুকে কটুক্তিকারী হাসান মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত হাসান মেহেদি হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানায়, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে হাসান মেহেদি নামের এক ব্যক্তি মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিনই হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। মেহেদি হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করে। স্বেচ্ছায় এ মন্তব্য করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে সে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














