সাইফুল ইসলামঃশালিখা প্রতিনিধিঃ মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬:৩০ টার সময় মাগুরা সদর উপজেলা ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের বাসিন্দা আলতাপ বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৩) ও পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের আহমেদ মোল্লার ছেলে অসীম মোল্লা (২২)। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ শাহাজাহান মিয়া ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিমন মাগুরা শহর এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। অন্যদিকে অসীম একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে তাঁরা দুজন একটি মোটরসাইকেলে মাঝাইল থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুত গতির ঢাকাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে লিমন ও অসীম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরই ওই বাসের চালক বাস নিয়ে পালিয়ে গেছেন।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














