রাসেল মাহমুদ : যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত। পরিবহণে আগুণ। শনিবার আনুমানিক বিকাল ৩ টা ৩০ মিনিটে যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনাগামী হানিফ পরিবহণের (ঢাকা মেট্রো -ব ১৫-২৯৭০) নাম্বারধারী কোচ ও খুলনা থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্য খুলনা শহরের সোনাডাঙার হাবিবুর রহমানের ছেলে। বিজিবি সদস্য মেহেদী ২ দিনের ছুটি শেষে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে হানিফ পরিবহণের ধাক্কায় বিজিবি সদস্য ছিটকে পড়ে নিহত হন। এদিকে মোটরসাইকেলটি হানিফ পরিবহণের নিচে আটকে যায়। পরিবহণের চালক মোটরসাইকেলটি টেনে হিচড়ে খুলনার দিকে প্রায় ১কিলোমিটার দুরে চাউলিয়া গেট নামক স্থানে আসলে হানিফ পরিবহণের কোচ টিতে আগুন ধরে বষ্পিভূত হয়ে যায়। এঘটনার পর পরিবহণের চালক ও সহকর্মীরা পালিয়ে যায়। পরিবহনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে দূর্ঘটনা কবলিত স্থানে দ্রুত ছুটে আসেন স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ও কোতয়ালী মডেল থানার পুলিশ এছাড়া হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় রাস্তার উভয় পাশে শতশত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।
Home
যশোর স্পেশাল যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














