পাইকগাছা প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পাইকগাছায় হাড়িয়া নদীর তীরবর্তী বাইশারাবাদস্থ মুজিব বর্ষের ঘর ও আশ্রায়ন প্রকল্পের ভাঙ্গনকৃত সুরক্ষা বেঁড়িবাঁধের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুরে উক্ত সংস্কার কাজ তদারকি করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পাইকগাছায় হাড়িয়া নদীর তীরবর্তী বাইশারাবাদস্থ আশ্রায়ন প্রকল্পের সুরক্ষা বেঁড়িবাঁধ ভেঙ্গে যায়। ভাঙ্গনকৃত স্থানে তীব্র পানির চাপে প্রায় ৫০ ফুট লম্বা ও ২৩ ফুট গভীর হয়। পানিবন্দি হয়ে পড়ে গোটা আশ্রায়ন প্রকল্প ও মুজিব বর্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার ঘর গুলোর অধিবাসীরা। দুর্যোগকালীন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তাদের উদ্ধার করে ফসিয়ার রহমান মহিলা কলেজ আশ্রয় কেন্দ্রে নেন। এরপর খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান ও এমপি বাবু’র নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে ভাঙ্গনকৃত বেঁড়িবাঁধের নির্মাণ কাজ আরম্ভ করেন। কাজের অগ্রগতি পরিদর্শন ও তদারকি করছেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। ঘূর্ণিঝড় পরবর্তী সময় থেকে কাজটির সার্বিক তত্ত্বাবধানে ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু রয়েছেন।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...














