স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার (বন্ধের দিনে) স্কুল খোলা রাখা হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ রাখতে নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সেই নির্দেশনা না মেনে শুক্রবার ও শনিবার কোচিং এর নামে কোমলমতি শিশুদের স্কুলে আসতে বাধ্য করছে। সরজমিন পরিদর্শনে দেখা যায়, শনিবার সকালে পৌরসদরের ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও গদখালির টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। শুক্রবার (৪ নভেম্বর) এই স্কুলে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আহাছান উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার সময় স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সাথে বলে এই ক্লাস নেওয়া হচ্ছে। লিখিত রেজুলেশন আছে কিনারহমান মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ-১০ম শ্রেণির সকল শিক্ষার্থী স্কুল ড্রেস পরে ক্লাস করছে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রতি সপ্তাহে এভাবে আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করা হয়। না আসলে স্যারেরা খুব বকাবকি করে। আমরা ছুটির দিনে ছুটি চাই। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা না মানা ভুল হয়েছে। আগামী দিনগুলোতে বন্ধের দিন আর স্কুল খোলা রাখা হবে না। বন্ধের দিনে স্কুল খোলার বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, ছুটির দিনে শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এটা ঠিক না আমি স্কুল দুটির প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। বিদ্যুৎ সাশ্রয়ে দুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তে তিনি বলেন সরকারের সিদ্ধান্তকে অবশ্যই আমাদের সম্মান জানানো উচিত। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর হক বলেন, বন্ধের দিনে স্কুল খোলা রাখার বিষয়টি আমার জানা নেই। আমাদের সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। এদিকে ছুটির দিনে স্কুল রাখায় অভিভাবক এবং শিক্ষকরাও অসন্তোষ প্রকাশ করেছেন। জানতে চাইলে তিনি সেটা দেখাতে পারেননি। অপরদিকে গদখালি টাওরা আজিজুর
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














