সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি:-জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষ রোগী বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। অর্থের অভাবে চিকিৎসা সেবা সম্পূর্ন ভাবে বর্তমানে বন্ধ হয়ে গেছে তাঁর। মেরুদণ্ডে ক্যান্সার আক্রান্ত রোগীর নাম মোহাম্মদ আবু হাসান(৩৯)। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের উত্তর তেঁতুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। পাঁচ মাস আগেও সে সুস্থ সবল ছিলেন। নিয়তির নির্মম পরিহাসে পাঁচ মাস আগে আবু হাসানের মেরুদন্ডে হঠাৎ ক্যান্সার ধরা পড়ে। সে দেশের সর্ববৃহৎ ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। আবু হাসানের গরীব-অসহায় বাবা-মা সহায় সম্পত্তি বিক্রি করে চিকিৎসার খরচ চালিয়েছে এ পর্যন্ত। ক্যান্সার আক্রান্ত আবু হাসানের চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় তাঁর অসহায় বাবা-মা’র পক্ষে খরচ চালানো সম্ভব হচ্ছে না। যে কারণে তার বাড়িতে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিনাতিপাত করছে। অর্থের অভাবে ঔষধ কিনতে পারছে না গরীব-অসহায় আবু হাসানের পরিবারটি। তাঁর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।তার মেরুদন্ডে ৭৫% ক্ষত সৃষ্টি হয়েছে। অতি দ্রুত তাঁর উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসার জন্য ৮/৯ লাখ টাকার প্রয়োজন। ঊনচল্লিশ বছর বয়সী আবু হাসানের বৈবাহিক জীবনে দু’টি পুত্র সন্তানের বাবা। বড় ছেলে’র নাম মোঃ শাকিল(১১) এবং ছোট ছেলে’র নাম ওমর ফারুক (০৬)। বাবার এ করুণ দৃশ্য দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছে তারা। দুই সন্তানকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে গড়ে তোলার পরিকল্পনা ছিল তাঁর। জীবনের এই সংকটাপন্ন অবস্থায় এসে হয়তো সে আশা, শুধুই নিরাশা থেকে যেতে পারে তার!এমনই আক্ষেপ করলেন সে। পিতার উন্নত চিকিৎসার জন্য দেশের সহৃদয়বান ব্যবসায়ী, বিত্তবান ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার দুই ছেলে এবং আবু হাসানের অসহায় গরিব পিতা।।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














