এইচ এম জুয়েল রানা : যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৯টি মামলা সহ ৩৬ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার(১১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায়ের নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) জাফর ইকবাল , সহ কনস্টেবল রবীন্দ্রনাথ এই অভিযানে অংশ নেয়। মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায় বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














