স্টাফ রিপোর্টার : বিদায় ২০২২ আর স্বাগত ২০২৩। রাত পোহানোর সাথে সাথে এসে গেলো ২০২৩। নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা সবার জন্য। গতকাল ছিল ২০২২ সালের শেষ দিন। সময়ের বৃক্ষ থেকে আরও একটি পাতা ঝরে গেছে, নতুন সুর্যোদয়ের সাথে সাথে যবনিকা পতন হয়েছে ২০২২ সালের। শুরু হয়েছে নতুন বছর ২০২৩-এর যাত্রা। পৃথিবীর ও বৃহত্তর মানব জীবনের পথ পরিক্রমায় ৩৬৫ দিন নিশ্চিতভাবে পরমাণুসম ক্ষুদ্র, একটি দেশ বা সমাজের সার্বিক বিবর্তনেও একটি বছর তেমন কিছু নয়, একজন ব্যক্তি মানুষের পুরো জীবন বলয়েও হয়তো একটি বছরের সামগ্রিক গুরুত্ব তেমন একটা বড় নয়, তবু প্রতিটি বছরই তার নিজস্ব তাৎপর্যে ভাস্বর যেমন পুরো পৃথিবীর জন্যে, তেমনি একটি দেশ বা সমাজের জন্য এবং সেই সঙ্গে একজন ব্যক্তি মানুষের জন্যে। শেষ হয়ে গেল ২০২২। পৃথিবীতে কত বদল হয়েছে এ বছরে, ঘটেছে কত পরিবর্তন নানান দেশে, নানান সমাজে। ঐ সব পরিবর্তন নিয়ে অনেকের মতো ভাবি, ব্যাখ্যা খুঁজি, জানি যে এসবের প্রভাব আমার জীবনেও পড়বে। কিন্তু বাইরের বৃহত্তর পৃথিবীর পরিবর্তনে ততটা আন্দোলিত হই না, যতটা হই আমার নিজস্ব পৃথিবীর বদলে। গত বছর করোনার থাবায় লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মানবতা কেঁদে উঠেছে ডুকরে। কতো মানুষ যে এই মরণব্যধীতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছে তার সঠিক কোন হিসাব নিকাষ নেই কারোর কাছেই। করোনার প্রভাব কাটতে না কাটতেই শুরু হয়েছে শষ্য ভান্ডার খ্যাত ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ। অর্থনৈতিক প্রভাব পড়েছে সারা বিশ্বে। পৃথিবীর সাথে পাল্লা দিয়ে অর্থিৈনতক বিরুপ প্রভাব মোকাবিলা করতে হয়েছে গোটা দেশের মানুষকে। দ্রব্যমুল্যের লাগামহীন বৃদ্ধি দেশের অধিকাংশ মানুষের জীবনে নাবিশ^াস উঠেছে। ২০২২ তে দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন পদ্মা সেতুর উদ্বোধন। বছরের শেষের দিকে মেট্রোরেলের উদ্বোধন। আমাদের পৃথিবীর বদলগুলো আমাদের ধরা-ছোঁয়ার মধ্যে বাস্তব বিষয় বলে মনে হয়; বাইরের পৃথিবীর ঘটনাগুলো বুদ্ধিবৃত্তি দিয়ে আমরা অনুধাবন করতে পারি, আমাদের পৃথিবীর জিনিসগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি। তাই যে কোনও বছরকে আমরা মূলত: দেখি আমাদের পৃথিবীর আরশিতে। ২০২২ তে আমরা হারিয়েছি বহু প্রিয়মানুষ, সতীর্থবন্ধু ও চেনাজনকে। তাঁদের স্মরণ করি পরম মমতায়। মনে পড়ে যায় সেইসব স্বজন-প্রিয়জনদের যাঁরা অনেক আগেই চলে গেছেন আমাদের জীবন থেকে। সবার কাছে ঋণ আমাদের অনেক। কিন্তুকোনও কোনও ঋণ মানুষকে রিক্ত করে না, তাকে সমৃদ্ধ করে। তাই ঋণ শোধ করার কথা ভাবি না, কারণ কোনও কোনও ঋণ শুধবার নয়, আর সব ঋণ শোধ করাও যায় না এক জীবনে। তাই ২০২৩ কে বলতে ইচ্ছে হয়, ‘যা পেয়েছি, তাও থাক, যা পাইনি তাও, যা কখনও চাইনি, তাই মোরে দাও’। জয়তু: ২০২২ এবং সুস্বাগতম ২০২৩।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














