শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সাথে উপজেলা দলিত পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা দলিত পরিষদের সভাপতি কাশিনাথ দাশ, সাধারন সম্পাদক সঞ্জয় সরকার ও অর্থ সম্পাদক সুবাস দাশ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা বলেন, শ্যামনগর উপজেলা দলিত পরিষদ অসহায় গরিব দুঃখী মানুষের কল্যানে নিজেদের অর্থ দিয়ে রক্তদান, প্রতিবন্ধীদের ক্রেজ প্রদান, কম্বল বিতরন, ছিন্নমুল অনাহারীদের মাঝে খিচুড়ী বিতরন, অসহায়দেরকে সাবলম্বী করার উদ্দেশ্যে নিজেদের অর্থ দিয়ে হাঁসমুরগী ও ছাগল ক্রয় করে দেওয়া- উপজেলা দলিত পরিষদ এধরনের কাজ করে। অসহায় গরীব দুঃখী মানুষদের এধরনের সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দলিত পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দলিত পরিষদের কার্যক্রমকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














