অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল শেকে দুপুর পর্যন্ত পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত ও ড্রেনের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে শুরু করে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ডিএন মোড় নামক স্থানে পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা ভাঙ্গাসহ ড্রেনের উপর চলাচলের রাস্তায় ফেলে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, পৌরসভার পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ সূধীজন ও এলাকাবাসী। এ ব্যাপারে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত জানান, বার বার লিখিত ও মৌখিক নোটিশ প্রদানের পরও অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা অপসারণ করেনি। শনিবার সকাল থেকে দুপুর অবধি স্বাধীনতা চত্বর থেকে ডিএন মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত এলাকায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে মালামাল জব্দ করাসহ স্থাপনা মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














