হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ওয়েবসাইটে গেম খেলে হাজার হাজার টাকা ইনকামের লোভনীয় অফার দেখিয়ে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। এই গেমের ফাঁদে পড়ে শত শত, হাজার হাজার টাকা খুয়াচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার উঠতি বয়সী যুবকেরা। ফেসবুকে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে আবার গুগোল ক্রোমের মাধ্যমে ওয়েবসাইটে গেম খেলার লোভনীয়, ধামাকা অফার দিয়ে অ্যাড দিচ্ছে প্রতারক চক্র। তারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে বলছে। তারপর নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, বিকাশ, নগদ, রকেট একাউন্ট নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করার পর, ডিপোজিট করার নামে বিকাশ, নগদ, রকেট থেকে টাকা নিচ্ছে। এই ডিপোজিটে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মোটা অংকের টাকা দিলেও ডিপোজিট হচ্ছে না। ৫০ টাকা ডিপোজিট করলে, দেখাচ্ছে মিনিমাম ১০০ টাকা দিতে হবে। এইভাবে একের পর এক ডিপোজিটের নামে বেকার যুবক অথবা উঠতি বয়সীদের কাছ থেকে অনলাইনে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে শত শত, হাজার হাজার টাকা। এই প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করছে। তারমধ্যে একটি হচ্ছে রিহঃশ২০.পড়স। গেম খেলে ইনকামের লোভ দেখিয়ে যুবকদের ভিড়াচ্ছে তাদের ওয়েবসাইটে। পরে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে চরম ভাবে ফতুর হচ্ছে যুবকেরা। আর লাভবান হচ্ছে প্রতারক চক্র। বিয়ষটির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের দৃৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














