গাজী আব্দুল কুদ্দুস,ডুমুরিয়া (খুলনা)। জমে উঠেছে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান থেকে শুরু উপজেলার প্রতিটি স্থানে এ নির্বাচন নিয়ে আলোচনার ঝড় চলছে। তাছাড়া বিগত নির্বাচনের তুলনায় এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় এ নির্বাচনের গুরুত্ব বেড়ে গেছে। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫টি পদে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২০ফেব্রুয়ারি সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত কাঁঠালতলা বাজারের কাঁচামাল চাঁদনীতে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৩২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্যা, দপ্তর সম্পাদক প্রহ্লাদ দাস, প্রচার সম্পাদক হায়দার আলী শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মোল্যা ও নির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও জি এম আমিনুল ইসলাম। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন, সভাপতি পদে আব্দুল আজিজ শেখ, বিষ্ণু বসাক ও মাহাবুর রহমান উথান। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম শেখ ও মোঃ আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান শেখ, রায়হান উদ্দিন মোড়ল, শেখ হাফিজুর রহমান, পলাশ দাস। কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন গাজী ও হাফিজুর রহমান শেখ। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ গাজী ও আতাউর রহমান। নির্বাচনে সার্বিক সহযোগিতা করবেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক এমএম আব্দুল্লাহ। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসেম আলী। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন বলেন, নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সবাই যোগ্য প্রার্থী। আমাদের কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন সমার্থন নেই। আশা করি ভোটাররা তাদের যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














