কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব। মামলার বিবরণে জানা যায়, এস এম আনিছুর রহমান খোকা ১৯৯৩ সালে ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে অনিয়মের আশ্রয় নিয়ে ৪০ জনকে মাস্টার রোলে চাকরি দেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন নেননি। এর ফলে পাঁচ বছরে ৪০ জন মাস্টার রোলের কর্মচারীকে সরকারি টাকায় বেতন দিয়ে সরকারের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা ক্ষতি করেন। পরে দুদকের তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে এস এম আনিছুর রহমান খোকা ওই নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় দুদক পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৩ সালের ৯ ফেব্রয়ারি ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। অপর মামলা সূত্রে জানা যায়, একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ জন কর্মচারী নিয়োগ দেন তিনি। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাদ দিয়ে তিনি সচিবের কাছ থেকে বিভিন্ন চেকে স্বাক্ষর করেন। এছাড়া তিনটি প্রকল্পের কাজের প্রাক্কলিত অর্থের বেশি টাকা ব্যয় করে দুর্নীতির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করেন। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়। ওই দুটি মামলায় এস এম আনিছুর রহমান খোকা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ঝিনাইদহ পৌরসভায় মাস্টার রোল কর্মীচারীদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভায় নিয়ম ভঙ্গ করে প্রায় ৫১ জনকে মাস্টার রোলে বেতন দেয়া হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকার অতিরিক্ত ব্যায় হচ্ছে। অন্যদিকে ঝিনাইদহ পৌরবাসির ঘাড়ে চাপছে তাদের বেতন ভাতা দেয়ার বাবদ বাড়তি ট্যাক্স।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














