পাইকগাছা প্রতিনিধি : খুলনার ১০/১২ পোল্ডার পাইকগাছার গড়ইখালী ইউপি’র কুমখালীস্থ খুতখালীর ভাঙন কবলিত পাউবো’র ৬০ মিঃ বোঁড়িবাধ ফাটলের ঘটনায় স্থানীয়রা বাড়ীঘর সহায় সম্পদ সরিযে ফেলছেন। শঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। সোমবার দুপুরে শিবসা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির চাপে খুঁতখালীর ভাঙন কবলিত বেঁড়িবাধে ধস নেমে ফাঁটল দেখা দিলে লবন পানি চুইয়ে পোল্ডারে প্রবেশ করে। এ ঘটনায় খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী, জাইকা প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে জরুরী পদক্ষেপের ওয়াদা করেছেন । এ সময় স্থানীয় বাসিন্দারা জরুরী ভাবে টেকসই বেঁড়িবাধ নির্মানের দাবি তোলেন। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান, ১০/১২ পোল্ডারস্থ গড়ইখালীর খুঁতখালীতে ১শ মিটারের উর্ধে শিবসা নদী ভাঙন দীর্ঘদিনের। প্রতি বর্ষ্যা মৌসুমে দুর্যোগ হলেই এখানে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় এবং জরুরী ভিত্তিতে রাস্তা মেরামত করা হয়। তিনি আরোও জানান, সর্বশেষ আম্যাবর্ষ্যা শেষে অতি জোয়ারে ঝুঁকিপূর্ন বাঁধে ধ্বস ও ফাঁটল সৃষ্টি হলে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশের আশংঙ্কা দেখা দিলে এ পরিস্থিতিতে গড়ইখালী ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ বাঁধে মাটি ফেলে তা মেরামত করা হচ্ছে। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম, আঃ ছালাম কেরু বলেন,গত দু’দিন ধরে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে মাটি ফেলে তা রক্ষার চেষ্টা চলছে। তিনি আশংঙ্কা করছেন,এ মুহুর্তে টেকসহ বাঁধের কাজ শুরু না হলে আগামীতে অতি জোয়ারে পোল্ডারে লবন পানি ঢুকলে রবি মৌসুমের ধান, তরমুজ,মিষ্টি কুমড়া, উচ্ছে, ঢেঁড়স সহ সকল সবজি চাষ ও বাড়ী-ঘর প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। গতকাল দুপুরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম আমাদের সময়কে জানান, ইতোমধ্যে জাইকার অর্থায়নে ১০/১২ পোল্ডারের খুঁতখালী সহ অন্যান্য স্থানের বেঁড়িবাঁধ নির্মানে প্রকল্প গ্রহন করা হয়েছে। তিনি দুর্ঘটনা রোধে তাৎক্ষণিক ভাবে বাঁধের ভিতর অংশে বিকল্প রিং বাঁধ শুরুর কথা বলোন। জাইকা প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন,১ সপ্তারের মধ্যে ১শ মিঃ ঝুঁকিপূর্ণ বাঁধের মধ্যে ৬০ মিঃ বাঁধের ফাটল স্থানে জিওব্যাগ ও ডাম্পপিং সহ ভিতরে রিং বাঁধ দিয়ে জান-মাল রক্ষা করা হবে।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...














