পাইকগাছা প্রতিনিধি : দৈনিক জন্মভূমি পত্রিকার পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক পুর্ণ মন্ডলের পিতা বিশিষ্ট ব্যক্তিত্ব ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও কাঁকড়া সমিতির সদস্য নির্মল চন্দ্র মন্ডল (৭৫) পরলোক গমন করেছেন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৫ দিন পুর্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রয়াত নির্মল মন্ডল পাইকগাছা পৌরসভার সরল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিকে সাংবাদিক পূর্ন মন্ডলের বাবার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি পাইকগাছা প্রেসক্লাব পক্ষ থেকে প্রয়াত নির্মল মন্ডলের আত্মার শান্তি করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ আঃ রাজ্জাক, সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ ও কর্মরতসহ সাংসারিক নেতৃবৃন্দের মধ্যে আঃ আজিজ,তৃপ্তি রঞ্জন সেন,এন ইসলাম সাগার স্নেহেন্দু বিকাশ, বাবুল আক্তার, বি,সরকার,প্রমথ সানা,রবিউল ইসলাম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোঃ আব্দুল গফুর,আলাউদ্দিন রাজা,আলাউদ্দিন সোহাগ, এম,আর মন্টু,নজরুল ইসলাম, এমদাদুল হক,আঃ রাজ্জাক বুলি,অমল কৃষ্ণ মন্ডল, আবুল হাসেম,কৃষ্ণ রায়,মোঃ বদিউজ্জামাল সহ অনেকে। ,
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














