কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম।এসময় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তোমরা অনেক সৌভাগ্যবান আজ জাতির পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এসে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছো। তোমাদের জানা দরকার জাতির পিতা ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ মাদ্রাসা শিক্ষা বোর্ড,বিশ্ব ইজতেমার জন্য জায়গা প্রদান,বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে পবিত্র কুরআন তেলাওয়াত প্রচারসহ ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন। তোমারা পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।এতে করে তোমাদের মেধার বিকাশ ঘটবে।জাতির পিতার লালিত স্বপ্ন তোমরাই পূর্ণ করবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহ জালাল ও নারকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান টুকু। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্য এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে আজান,কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনা ও ইসলামী জ্ঞানসহ ৭ টি বিষয়ে ২০ টি গ্ৰুপে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














