হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মণিরামপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার (০৮ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী (বাচ্চু), কাজী জলি আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মনিরুজ্জামান। এরপর এদিন বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরেজমিন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ২ বান করে টিন ও নগদ ২৫ হাজার করে টাকা প্রদান করা হয় এবং বেশি ক্ষতিগ্রস্ত গৃহহীন ১০টি পরিবারের মাঝে ১০টি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ব্যাবস্থা করবেন বলে তাদের আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রীর সাথে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবসে ও ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুচ্ছগ্রাম পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন...
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














