কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : কবিরাজির নামে শরীরে ফুটন্ত গরম পানি দিয়ে ঝাড়ফুক করার সময় এক কিশোরী স্কুল ছাত্রীর শরীর ঝলসে দেওয়া হয়েছে। দগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে নবম শ্রেনীর ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে। দগ্ধ আয়েশা খাতুন চুয়াডাঙ্গা জেলার কাউন্সিল পাড়ার আরিফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় হরিণাকুন্ডু একটি অভিযোগ দিয়েছে আয়েশা খাতুনের পরিবার। গ্রামবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, শুড়া গ্রামের ভন্ড কবিরাজ সৈয়দ আলী (৫৫) ও তার স্ত্রী পাপিয়া খাতুন দীর্ঘদিন ধরে কবিরাজির নামে মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছিল। বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষার্থী আয়েশা খাতুনের উপদৃষ্টির ভাব হলে তার পিতা শুড়া গ্রামের কবিরাজ সৈয়দ আলীর কাছে নিয়ে আসে। প্রথমে কবিরাজ ঠান্ডা পানি দিয়ে ঝাড়ফুক করতে থাকে। এতে কাজ না হলে ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীর পিতা ও তার সঙ্গে আসা মামুন নামে একজনকে পানি পড়া খাইয়ে অজ্ঞান করে আয়েশা খাতুনের উপর শারিরীক নির্যাতিত করতে থাকে। জ্ঞান ফিরে দেখি আয়েশা খাতুন চিৎকার চেচামেচি করছে। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আয়েশা খাতুনের শারীরিক অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসির অভিযোগ ভন্ডকবিরাজ সৈয়দ আলী কবিরাজী চিকিৎসার নামে যুবতী নারীদের অজ্ঞান করে পাশবিক নির্যাতন করে। এ বিষয়ে কবিরাজ সৈয়দ আলীর বক্তব্য জানতে তার মুঠোফোন ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। হরিণাকুন্ডু থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কবিরাজ গাঢাকা দিয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














