যশোর ডিবির অভিযান ৬৬৭ বস্তা ছোলা উদ্ধারসহ ২ আসামি আটক

0
190

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি প্রতারণাপূর্বক আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধারসহ দুইজন আসামী গ্রেফতার করেছে। ঘটনাটি বেনাপোল স্থলবন্ধর গেট এলাকার। মঙ্গলবার প্রেস কনফারেন্সে এই তথ্য দিয়েছেন জেলা পুলিশ।
বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থল বন্দরের গেটের সামনে জনৈক আঃ মান্নান এর ‘আছিয়া ট্রান্সপোর্ট’ নামে একটা প্রতিষ্ঠান আছে। চিটাগর্ঙে চাকতাই এলাকার ‘মেসার্স সৈকত ট্রেডার্স’, ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করে। ‘আছিয়া ট্রেডার্স’ ঐ প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা যার ওজন ২০টন ৯০ কেজি, মূল্য ১৬ লাখ টাকা যা ‘সাগর ট্রেডার্স রাজবাড়ী’ তে পাঠানোর জন্যে ২৮/০৩/২৩ তারিখ ট্রাক লোড হয় এবং ঠিকানায় পাঠানো হয়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়। বাদীর অভিযোগের ভিত্তিতে (বেনাপোল পোর্ট থানার মামলা নং-৬, তাং- ২/০৪/২৩ ধারা- ৪০৬/৪২০/১০৯ পেনাল কোড।) পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতার ও মাল উদ্ধার করেন।
ডিবির এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনগনের সমন্বয়ে একটা চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন। ৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী যশোরের বসুন্দিয়ার আবু বকর সিদ্দিকের পুত্র ট্রাক ড্রাইভার হাসান আল মামুন রাজন (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার দেহাটি গ্রামের মোদাচ্ছের রহমানের পুত্র খাসিয়ার রহমান মিঠু (৪০) কে গ্রেফতার করে। এসময় আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করা হয়।
এসআই শফি আহমেদ রিয়েল মামলাটি তদন্ত করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here