এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশে সোমবার(১০ এপ্রিল) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, আগামীতে সংগঠনটি গরিব, দু:খী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কলারোয়ার সকল সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দপ্তর সম্পাদক শামিম হোসেন । সংঘের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংঘের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদক, সদস্যবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দু:স্থ ও অসহায় মানুষের ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আর্থিক সহ সার্বিক সহায়তা করেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এম,এম আলতাফ হোসেন লাল্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক। উল্লেখ্য, অনুষ্ঠানে পৌর সভাধীন ৯ টি ওয়ার্ডের দেড়শত গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুরুপভাবে ঈদুল ফিতরের পূর্বে সংঘের পক্ষ থেকে পর্যায়ক্রমে ১২টি ইউনিয়নে তালিকাভূক্ত দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














