সংবাদ বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি অধ্যাপক সুকুমার দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অধ্যাপক সুকুমার দাস গতকাল বুধবার রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সাংস্কৃতিক পরিম-লে সুপরিচিত অধ্যাপক সুকুমার দাস দীর্ঘদিন যশোরের উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃত্বে ছিলেন। এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অধ্যাপক সুকুমার দাস সকলের শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। যবিপ্রবির উপাচার্য হিসেবে তাঁর সঙ্গে আমি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। যশোরের মানুষের কাছে তিনি অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত যশোরকে নিজের স্বীয় গুণাবলী দিয়ে আরও সমৃদ্ধ করেছেন, সেবা দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে যশোরবাসী একজন অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষকে হারালো। তাঁর মৃত্যুতে যশোরের সাংস্কৃতিক পরিম-লের যে অপূরণীয ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়। যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














