খাজুরা (যশোর) প্রতিনিধি:যশোরের খাজুরায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল স্থানীয় বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে। আহত মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, একই জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) ও শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৭টার দিকে রাঘবপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহত বাকি বাসযাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বেলা বারোটায় তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছেন বলে তথ্য মিলেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














