স্টাফ রিপোর্টার : যশোরে হত্যা ছিনতাই মাদক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা গ্রিলকাটা চোর চক্রের প্রধান রাশেদুল (৩৬) কে আটক করেছে যশোর কোতোয়ালী থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শেখহাটি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার ৫১ বোতল ফেনসিডিল, বিভিন্ন কোম্পানির ৭১ টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ডেবিড- ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক রাশেদুল শেখহাটি মোল্যা পাড়ার তোরাফ আলীর ছেলে। যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ক) সার্কেল জুয়েল ইমরান শনিবার বেলা সাড়ে ১২ টায় কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার” ক” সার্কেলের জুয়েল ইমরান বলেন, উপশহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করতে যেয়ে সিসি ফুটেজের ভিডিওর তথ্য অনুযায়ী কুখ্যাত ধুরন্ধর ও কুখ্যাত চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায় অভিযুক্ত আসামী রাশেদের সন্ধান পায় পুলিশ। গত শনিবার গভীর রাতে অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় বড় ধরনের চুরি- ডাকাতি সংঘঠিত কাজে ব্যাবহৃত বিভিন্ন সঞ্জামাদি উদ্ধার হয়। রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দশ্যুতা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানানো অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। প্রেস ব্রিফিংএর সময় যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














