রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২১ মে) সকাল ১০:৪০ মিনিটের দিকে (চৌগাছা-যশোর) সড়কের কয়ারপাড়ার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন, চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকার আশাদুল ইসলাম ৫০, মিজানুর রহমান ৪৩, তাসলিমা বেগম ৪০, রোজিনা আক্তার ৩৫, আমজাদ হোসেন ৫০, শাহজাহান ৫৫,কাশেম ৬০,আমেনা ৪৫,রনি ১৩ , তুহিন ১৭,সাজেদা ৪০, মগরেব ৫০,সাহিদা ৫০, ইনামুল ২৯,ইসমত আরা ৫০, জাহানারা ৬০, ও শুভ ১৮, ইছা হক(৭০),আবুল কাশেৃ(৭০)জলিল (৪০),সাগর বলী(৪৫),রোজিনা (৩১) জুলিয়া বেগম(৬০),শওকত আলী(৫০) শাহাজসন আলী (৬৫),আমজেদ আলী,আমজেদ(৬০)আনজুরা বেগম(৬৫)আসমা বেগম (৬৫),প্রমুখ।চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, চৌগাছা থেকে ছেড়ে আসা যশোর জ ০৮-০০৭০ নং যাত্রীবাহী বাস চৌগাছা থেকে যশোর যাওয়ার পথে কয়ারপাড়ার মোড়ে পৌঁছালে বাসটির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহত আবুল কাশেম বলেন, যশোর পলিটেকনিক কলেজে পড়াশোনা করি। প্রতিদিনের ন্যায় আজকেও বাসে করে কলেজে যাওয়ার পথে বাসটির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা প্রায় ৩০/৩৫ জনের মধ্যে নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ ৩০/৩৫ আহত হয়েছেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














