আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহ ৩ আসনের(মহেশপুর-কোটচাঁদপুর) সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে ভাঙ্গার আড়িয়াল খা ব্রীজ পার হয়ে বন্দর খোলা নামক স্থানে পৌঁছালে তার গাড়ির চাকা বøাষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এতে তার বাম হাতটি মচকে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা নবী নেওয়াাজ জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল খালেক তালুকদারের নির্বাচনী গণসংযোগ শেষে রাতে তিনি ঢাকায় ফিরছিলেন। ভাঙা টোল প্লাজা পার হয়ে আড়িয়াল খাঁ বন্দর খোলা নামক স্থানে পৌঁছালে তার গাড়ির পিছনের ডান পাশে চাকা বøাষ্ট হয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি শরীরের বিভন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে উল্লেখ করেন। এ সময় তার সঙ্গে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার, কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল্লাহ রানা, জুবায়ের আহম্মেদ, কাজী মিরাজুল ইসলাম ডলার ও মোঃ বেলাল হোসেন ছিলেন। সবাই শারীরে আঘাত প্রাপ্ত হন। ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল গণি মোল্লার তত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন বলে নবী নেওয়াজ জানান। তার সুস্থতা কামনায় মহেশপুর- কোটচাঁদপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














