চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় তীব্র তাপদাহ আর অব্যহত লোসেডিংএর কারনে অফিস আদালতের কাজ কর্মেও নেমে এসেছে স্থবিরতা। তারপরও স্বস্ব কাজে ব্যস্ত কর্মকর্তা কর্মচারীগণ। জুন মাস বিভিন্ন প্রতিষ্ঠানে এক দিকে বাজেট ঘোষনার প্রস্তুতি অন্য অফিস গুলোতেও চলছে বছর শেষের হিসেব নিকেশ। কিন্তু অব্যহত লোডশেডিং সেই সাথে অসহনীয় গরমে সকলেই অতিষ্ঠ। তারপরও কাজ থেমে নেই। যে যেমন ভাবে পারছেন কাজ সমাপ্ত করছেন। গতকাল (৭ মে) বুধাবর চৌগাছা পৌরসভা কার্যালয়ে যেয়ে দেখা গেছে, সকাল ৮ টার দিকে কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীগন। বিদ্যুত নেই আর গরম সহ্য করার মত না, তাই নিজের টেবিল চেয়ার ছেড়ে অফিসের বারান্দায় বসে কাজ করছেন আপন গতিতে। এ সময় কথা হয় পৌরসভার হিসাবরক্ষক নজরুল ইসলাম ও কর নির্ধারক শাহিনুর রহমান শাহিনের সাথে। তারা জানান, গরম সেই সাথে চলছে লোডশেডিং কিন্তু কাজ তো বন্ধ রাখার সুযোগ নেই। তাই বারান্দায় বসে মোবাইলের ডাটা অন করে কার্যক্রম অব্যহত রেখেছি।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














