ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রাম এলাকা হতে সদ্য খননকৃত ভদ্রা নদীর মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে দুই সহোদরের বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি এলাকাবাসী একাধিকবার উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি। এ যেন মাটি বিক্রির মহা উৎসব চলছে। সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ষার মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনের কথা বিবেচনা করে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদী খনন করা হয়। খননকৃত মাটি দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সেই মাটি বিক্রির মহা উৎসব চলছে। নরনিয়া গ্রামের মাস্টার সোহরাব হোসেন ও তার ভাই সাজ্জাত হোসেন নরনিয়া চৌরাস্তা মোড় এলাকা হতে মাটি বিক্রি করে দিয়েছে। যে মাটি প্রতিদিন সকাল হতে ভ্যান যোগে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এব্যাপারে মাষ্টার সোহরাব হোসেন মাটি বিক্রির কথা স্বীকার করেছেন। নরনিয়া উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল মান্নান বলেন , মাটি বিক্রির সকল টাকা মসজিদে জমা দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি কোন টাকা কমিটির কাছে জমা দেওয়া হয়নি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন , বিষয়টি আমি দেখছি।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














