সাইফুল ইসলামঃ শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ/ ২০২৩-২৪ রোপা আমন ধানের ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি দপ্তরের বিভিন্ন উপ-সহকারী কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এসময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। করোনা পরবর্তী এই সংকটকালে আমন ধানের মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেয়ে অশেষ সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। বিতরণকালে কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্বাচন করে তাদের হাতে সার ও বীজ তুলে দেয়া হয়েছে পাশাপাশি ভালো ফসল উৎপাদন করে কৃষিতে সমৃদ্ধি বয়ে আনতে কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














