নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৩১ হাজার ৮৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের সাথে আগামী ১৮ জুন দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহ সভাপতি নুর ইসলাম । সংবাদ সম্মেলন পরিচালনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনুপম দাস। সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, সারাদেশের সাথে যশোরেও আগামী ১৮ জুন দিনব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে যশোর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৬শ ৮২ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার ১৬২ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৩১ হাজার ৩০০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল আরো জানান, জেলায় ১০টি স্থায়ীসহ (সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) মোট ২২শ হাজার ৯৩টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সরকারি ১ হাজার ৯১ বেসরকারি ৪ হাজার ৫শ ৮৬ জন মোট ৫ হাজার ৬৭৭ জন কর্মি কাজ করবে। ডেপুটি সিভিল সার্জন নির্ধারিত দিনে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














