জাহিদ,মনিরামপুর পৌর প্রতিনিধি:-বাংলাদেশ কৃষিপ্রধান দেশ।এদেশের চাষীরা কঠোর পরিশ্রম করে দেশে বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ করে নিজেদের এবং দেশের মানুষের খাদ্যের যোগান দেয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতি মধ্যে ঘোষনা দিয়েছেন দেশের এক ইঞ্চি আবাদি জমি অনাবাদি রাখা যাবে না বরং অনাবাদি জমি কিভাবে আবাদি করা যায় তারই চেষ্টা করতে হবে আমাদের দেশের কৃষকদের।পূর্বে আমাদের দেশে টমেটো চাষ হতো শুধুমাত্র শীত কালে। কিন্তু দেশের কৃষি সম্প্রসারনের অগ্রগতি হওয়ায় এখন অনেক সবজি দেশে সারাবছর চাষ হচ্ছে।তেমনই গ্রীষ্ম কালীন টমেটো বিক্রমূল্য বেশি লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এখন এই গ্রীষ্ম কালীন টমেটো চাষে। তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে গ্রীস্মকালীন এই টমেটো চাষ।উদ্যোগী মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের অশরাফ আলী এবং জসিম উদ্দীন ইউনিয়ন উপ সহকারি কৃষি কর্মকর্তার সহায়তায় গ্রীষ্ম কালীন টমেটো চাষে উৎসাহী হন । ভাইরাসজনিত রোগে এরমধ্যে কিছু চারা মারা গেলেও ৮ শত চারায় ফলন হয়েছে। মৌসুমের প্রথম ফলন সংগ্রহ করে আশরাফ পেয়েছেন প্রায় ২০০ কেজি টমেটো। এই টমেটোর প্রতি কেজির বাজার মূল্য ষাট থেকে আশি টাকা । ছয় মাস পর্যন্ত এই টমেটো গাছ থেকে ফলন পাওয়া যাবে।মাছনা খানপুর গ্রামের আশরাফ আলী এবং জসিম উদ্দীনের এক একর ধান চাষ করে বছরে দুইবার আবার সেই জমির আইলের উপরে পরিত্যাক্ত জায়গাতে টমেটো চাষে তার খরচ হয়েছে ৫-১০ হাজার টাকা।এ বছর দুজনের জমি থেকে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করতে পারবেন বলে তারা আশা করেন।উপ সহকারি কৃষি কর্মকর্তা রুবিনা আক্তার এবং হাসিনা এর সহযোগিতায় কৃষকেরা জমির আইলের টমেটো চাষ দেখে এলাকার অনেকেই পরবর্তীতে গ্রীস্মকালীন টমেটো চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।কৃষক আশরাফ জানান, তিনি টমেটো চাষের প্রস্তুতি নেয়ার সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা রুবিনা অক্তার তার পাশে এসে দাঁড়ান এবং তিনি তাকে টমেটো চাষের জন্যে বিভিন্ন উপকরনের সহযোগিতা করেন। এছাড়া কীভাবে গাছে বেশি ফলন হবে।আমার টমেটো গাছে ভাইরাস রোগে আক্রান্ত হলে কয়েকবার কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছি এবং সময় মত আমাকে সহযোগিতা করেন।এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রুবিনা আক্তার বলেন আমি এই এলাকাতে দায়িত্ব নেবার পর থেকে কৃষকেরা স্বল্প খরচে কিভাবে বেশি ফসল ফলাতে পারে সেই চেষ্টায় করে যাচ্ছিতিনি বলেন, হাইব্রিড প্রজাতির গ্রীস্মকালীন টমেটো চাষে বেশি লাভবান হওয়া যায়। এ অঞ্চলে এখন পরীক্ষা মূলক ভাবে অল্প কয়েকজন কৃষক নিয়ে গ্রীস্মকালীন টমেটো চাষ শুরু করেছে এবং টমেটো চাষ করে কৃষকেরা লাভবান হয়েছে।ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রুবিনা আক্তার আরও বলেন তিনি চাষীদের সব সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














