স্টাফ রিপোর্টার : ‘দেশে করোনায় গত তিনবছর মারা গেছে ২৯ হাজার মানুষ। আর প্রতিবছর ধূমপান ও তামাকজনিক রোগে এক লাখ ৬১ হাজার মানুষ মারা যায়।’ অসংক্রামক রোগের মৃত্যুর ভয়াবহতা তুলে ধরতে এতথ্য উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার বলেন, তামাক নিয়ন্ত্রণ করে এই মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশে যেকোনো আইনই বাস্তবায়ন করা কঠিন। আর তামাক নিয়ন্ত্রণ আইনের বিপক্ষে তো শক্তিশালী সিগারেট কোম্পানিগুলো রয়েছে। ফলে এই আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে অনেক সংগ্রাম করতে হয়। সোমবার যশোরে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগান্তরের ব্যুরোপ্রধান ইন্দ্রজিৎ রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন প্রমুখ।
Home
যশোর স্পেশাল যশোরে ‘তামাক বিরোধী প্রশিক্ষণে’ তথ্য/ প্রতিবছর দেশে ধূমপান ও তামাকজনিক রোগে মারা...
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














