নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার ১নং খোকসা ইউনিয়নের হেলিপ্যাড নামক স্থানে গড়াই নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে দুইজন অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল বুধবার উপজেলার ওসমানপুর খানপুর এলাকায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। একদিনের ব্যবধানে ২টি লাশ উদ্ধার হওয়ায় খোকসাবাসী আতংকে দিন পার করছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফা হাবিবউল্লাহ জানান, রুপপুর নৌ পুলিশকে জানানো হয়েছে থানার এসআই জামাল হোসেন ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














