সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় পথের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। উপজলার শতখালী ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করার অভিযাগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরদ্ধে বিচারের দাবীত সোমবার বিকাল ৪ টার সময় কাদিরপাড়া বাজারের পাসে এ সংবাদ সম্মেলন করেন। গ্রাম বাসীকে নানাভাবে হুমকি ধামকি দিয়েছে বলে সংবাদ সম্মলনে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাদিরপাড়া গ্রামের নিকাইল বিশ্বাসের কন্যা নিলুফা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কৃষক হারুন বিশ্বাস ও জসীম বিশ্বাসসহ গ্রামের শতাধিক পুরুষ মহিলা। তারা বলেন,একশ বছর পূর্ব থেকে চিত্রানদীর পাশ দিয় রাস্তাটিত চলাচল করে আসছি। কিন্তু হাবিব নামের এক ব্যক্তি সরকারী জায়গা হওয়া স্বত্বও অবৈধভাবে জোরপূর্বক পথের মাঝখানে প্রাচীর করে রেখেছে এতে কাদিরপাড়া গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের লোকজন জিম্মি হয়ে আছে বলে তারা জানান। যার ফলে গ্রামবাসীর চলাচলর আর কোন রাস্তা না থাকায় গৃহবন্ধী হয়ে পড়েছে। এমনকি কোমলমতি শিশুরাও স্কুলে যেতে পারছে না। ফলে শিশুরা লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছে শুধু তাই নয় গ্রামের অনেকেই ভ্যান চালক। তারা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেনা।এ ঘটনায় সুষ্ট তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি জানান তারা।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














