স্টাফ রিপোর্টার : যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এরই মধ্যে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে যশোরে রানওয়ের শক্তি বাড়ানোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। যাতে সুপরিসরে বিমান বিমানবন্দরের রানওয়েতে ওঠানামা করতে পারে। এগুলোই আন্তর্জাতিক মানে উন্নয়নের পূর্বশর্ত। সোমবার (৩১ জুলাই) দুপুরে যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু যশোর নয়, দেশের সব বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এ অঞ্চলের জনগণ বিমানবন্দর ব্যবহার করে বিমানযাত্রায় আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন। এটি এ অঞ্চলের পর্যটকসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে ভূমিকা রাখবে। দেশের প্রাচীনতম যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতীকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক কিছু আমাদের করা দরকার। অনেক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, গদখালি ফুলের রাজ্য ও ঐতিহ্যবাহী কৃষিপণ্যের জেলা এটি। এখান থেকে ফুল-ফল কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ , যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, সিএএবি প্রধান প্রকৌশলী আব্দুল মালেক । প্রসঙ্গত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবাযি ত প্রকল্পের মাধ্যমে এই নতুন টার্মিনাল ভবন নির্মাণের ফলে যশোর বিমান বন্দর বছরে ১০ লক্ষাধিক যাত্রী ব্যবস্থাপনা করার সক্ষমতা অর্জন করবে। নতুন টার্মিনাল ভবনে রয়েছে ৮ টি চেক-ইন- কাউন্টার, ৫ টি ল্যাগেজ স্ক্যানিং মেশিন, ৫ টি আর্চওয়ে, ভিআইপি লাউঞ্জ ও কার পার্কিং। এছাড়াও এই প্রকল্পের অধীনে রানওয়ে লাইটিং সিস্টেম উন্নোয়ন, বৈদ্যুতিক সাবস্টেশন ও আবাসিক ভবন নির্মাণ, কার্গো এয়ারক্রাফট পার্কিং, এপ্রোন সম্প্রসারণ ও ট্যাক্সিওয়ে নির্মাণ, পানি শোধানাগার নির্মাণ, যোগাযোগ ও নিরপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
Home
যশোর স্পেশাল বিমান প্রতিমন্ত্রী/ যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে/...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...














