শার্শা সীমান্ত প্রতিনিধি : বেনাপোলে পাঁচ বছর বয়সী নার্সারী পড়–য়া শিশুকে বেদম প্রহারের দায়ে শিক্ষক আমিনুল ইসলাম (৪০) এর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী শিশুর পিতা মোস্তাফিজুর রহমান বাবু। বুধবার (৯ আগস্ট) সকালে তিনি বেনাপোল পোর্টথানায় আল-ফালাহ ইসলামীক স্কুলে কর্মরত শিক্ষকের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। বেনাপোল পোর্ট থানার এস আই শংকর অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি,প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকে আজই থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের বর্ননায় পিতা মোস্তাফিজুর রহমান জানান মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তার কন্যা সামিরা আক্তার স্কুলে যায়।স্কুল থেকে বাড়ি ফেরার পর তার শরীরে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন দেখতে পান। প্রথমে শিশুটি স্বাভাবিক থাকলেও দুপুরে ঘুমের সময় প্রচন্ড জ¦র আসে ও ভুল বকতে থাকে। শিক্ষকের প্রহারে বর্তমানে শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে মানসিক অসুস্থতায় ভুগছে। শিক্ষক কর্তৃক কোমলমতি শিশুর বেদম প্রহারের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি সুষ্ঠু বিচারের জন্য থানায় অভিযোগ করেছেন বলে আরো জানান।একটি বেসরকারি প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকের এহেন আচরণে ক্ষুদ্ধ অভিভাবক মহল। ইতি পূর্বেও অভিযুক্ত শিক্ষক অন্য শিক্ষার্থীদেরও শারিরিক নির্যাতন করেছেন বলে জানা গেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














