এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর থানা পুলিশের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খাদ্য বিতরণ করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...
![MVI_3747[00_00_04][20230824-191351-0] copy](https://dainikjessore.com/wp-content/uploads/2023/08/MVI_374700_00_0420230824-191351-0-copy-696x363.jpg)













