বেনাপোর থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল বন্দরের আন্তর্জাতিক চেকপোস্টের বহির্গমন প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত স্ক্যানার মেশিনটি দুই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের ব্যাগেজে চোরাচালানের শঙ্কা বাড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, স্ক্যানার মেশিনটি সচলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৮ আগস্ট) বিকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার মেশিন অচলের এ তথ্য নিশ্চিত করেন।জানা গেছে, বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকেন। চেকপোস্ট কাস্টমস ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানার মেশিন। এর একটি দিয়ে বহির্গমন যাত্রীদের জন্য বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত যাওয়ার পথে ব্যাগেজ স্ক্যানিং করা হয়ে থাকে। আর অন্যটি ব্যবহার হয়ে থাকে আগমনী যাত্রীদের ব্যাগেজ চেকিংয়ের জন্য। ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজে ব্যবহৃত কাস্টমসের স্ক্যানার মেশিনটি সচল রয়েছে। এতে তল্লাশি কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলছে। তবে বহির্গমনে থাকা মেশিনটি অচল থাকায় যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি তল্লাশি কার্যক্রম ব্যাহত হওয়ায় চোরাচালানের শঙ্কা বাড়ছে।বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, অচল স্ক্যানার মেশিনটি সচলের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চীন থেকে যন্ত্রপাতি আসছে। খুব দ্রুত সচল হবে। আপাতত ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














