যশোর অফিস : যশোর বেনাপোলে গৃহবধূ রেশমা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী আব্দুল সালাম মোড়লকে যশোর পিবিআই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রাম থেকে আটক করেছে। সে যশোর জেলার শার্শার পাঁচভূলট গ্রামের বর্তমানে ছোট আচড়ার জয়নাল আবেদীনের ছেলে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করলে সে স্ত্রীকে হত্যার কথা আদালতে স্বীকার করে।,গত রোববার ২৭ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় হত্যাকারী আব্দুস সালামের বর্তমান ভাড়াটিয়া বাসা মামলার বাদি রেশমা খাতুনের বোন রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এর পর বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করেন। এর পর রেশশা খাতুনের মৃত দেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এদিকে পিবিআই যশোর ইউনিট ঘটনা সম্পর্কে রোববার ২৭ আগস্ট রাত সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে। আটকের পর আব্দুস সালাম মোড়ল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআই কর্মকর্তাকে জানান, ভিকটিম রেশমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। অনুমান ১২ বছর পূর্বে ভিকটিম এর সাথে তার বিবাহ হয়। ভিকটিম রেশমা খাতুনকে বিয়ের সময় ভিকটিম এর পূর্বের স্বামীর ঔরষের একটি পুত্র সন্তান ছিল। তার নাম তামিম। বাদীর ঔরষে ভিকটিম এর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম তামান্না খাতুন (৫)। অনুমান ৩/৪ বছর পূর্ব থেকে ভিকটিম এর সাথে আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। এমতাবস্থায় গত ২৭ আগষ্ট গভীর রাতে ভিকটিম রেশমা খাতুনের সাথে আব্দুস সালাম এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে আব্দুস সালাম নিজ ঘরে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করে হত্যা করে বলে স্বীকার করে। উক্ত ঘটনায় রেশমা খাতুনের ভাই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।
Home
যশোর স্পেশাল বেনাপোলে গৃহবধূ রেশমা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী আব্দুল সালাম মোড়লকে যশোর পিবিআই সাতক্ষীরার...
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














