বঙ্গবন্ধু মরেননি, তিনি বেঁচে আছেন বাঙালীর প্রতিটি হৃদয়ে : শেখ আফিল উদ্দিন এমপি

0
248

নিজস্ব প্রতিবেদক : যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেছেন, ৭১’র পরাজিত শক্তিরা ভয় পেয়ে ৭৫’এ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলো। ওরা বুঝতে পেরেছিলো, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তারা আর কোনদিন এদেশটিকে লুটেপুটে খেতে পারবে না। এজন্য হিংসার বশবর্তী হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। ঘাতকের দল কেবল বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি, তারা একে একে বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ তার সন্তান পরিজনদের হত্যা করে বিশ^ ইতিহাসে বাঙালি জাতিকে কলঙ্কিত জাতিতে পরিণত করেছে।
বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে একথা বলেন তিনি।
সাদিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বেনাপোল পৌরসভার কাউন্সিলর সুলতান আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অ-নিভূ বাতিঘর। তিনি বাঙালির ঘরে জন্মেছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ড। তিনি বাংলার মাটি ও মানুষের সাথে অতপ্রতভাবে মিশে আছেন। বিশ^ ভূখন্ডে যখন লাল সবুজের পতাকা পত পত করে ওড়ে, তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির জন্য আর্শিবাদ করতে দেখা যায়। তিনি মরেন নি, তিনি বেঁচে আছেন বাঙালি প্রতিটি মানুষের হৃদয়ের মণিকোঠায়। তাইতো তার কন্যা শেখ হাসিনা বারবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশকে নিয়ে চলেছেন উন্নয়নের মহাসড়কে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অয়াহিদুজ্জামান, বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জাান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here