রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৮বোতল ফেন্সিডিল, ১কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) চৌগাছা পৌরসভা, স্বরুপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে নেবুর আলী (৫২), রামকৃষ্ণপুর গ্রামের ওলাদ আলীর ছেলে সজীব হোসেন (১৯) ও পৌরসভার কারিকরপাড়ার শওকত আলীর ছেলে আবু জাফর (৩৩)। থানাসুত্রে জানা যায়, সোমবার ভোরে থানার এ এস আই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নেবুর আলী নামের মাদক ব্যবসায়ীর বাড়ি অভিযান চালানো হয়। এসময় বল্লভপুর গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ১ কেজি গাঁজাসহ ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। একই ইউনিয়নের আরেকটি অভিযানে এ এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলিয়া দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে ভোর ৫টা ১৫মিনিটে ৫৫বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এসময় কুলিয়া পশ্চিমপাড়ার দেলু খার ছেলে সম্রাট খা (৩২) ও দক্ষিনপাড়ার মৃত আমানত মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৫০) মাদক দ্রব্য রেখে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এদিন দুপুর দেড়টার দিকে থানার এস আই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এসময় ইউনিয়নের মায়ের দোয়া কাশেম ইট ভাটার সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একইদিন বিকালে এ এস আই জিতু আলী সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনে থেকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত চারটি মাদকবিরোধী সফল অভিযানে মোট ২লক্ষ ৭৩ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














