জীবননগরে বৈদ্যুতিক পিলারে ধাক্কায় মটরসাইকেল চালক নিহত,আহত ২

0
270
মাহমুদ হাসান রনি  দামুড়হুদ (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে  মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা চালকের মৃত্যু হয়েছে। আহত ২ জনের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 শুক্রবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে সেলিম উদ্দিন(২৫)সহ অপর দু’সঙ্গী ইসলাম হোসেনের ছেলে রুবেল(২২)ও নজরুল ইসলামের ছেলে স্বপন(২৩) মটরসাইকেল যোগে উথলী-বেগমপুর
ছোটপুল ব্রিজ এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের তিন যুবক সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর জখম হয়। পথচারীরা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চালক সেলিমকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেবুবা খাতুন বলেন, মোটরসাইকেল চালক সেলিম মাথায় গুরুতর আঘাত পেয়ে
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তিনি মারা যান। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) জাবীদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও এক বোতল কেরুজ মদ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here